কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় বিএনপি প্রস্তুতি সভা

আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় তিন জেলার বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় দিশা অডিটোরিয়ামে দিন ব্যাপী এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় বিএনপি প্রস্তুতি সভা

২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় বিএনপি প্রস্তুতি সভা
২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় বিএনপি প্রস্তুতি সভা

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাবউদ্দিনের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি সামসুজ্জামান দুদু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মাসুদ অরুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, সাবেক এমপি রেজা আহমেদ বাচ্ছু, সাবেক এমপি আমজাদ হোসেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবু, সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ।

Glive24.com Logo 252x68 px White ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় বিএনপি প্রস্তুতি সভা

সভায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন সরকারসহ তিন জেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ২ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় লংমার্চ সফল করতে সকল নেতাকর্মীদের উপস্থিতির এ বিষয়ে আলোচনা হয়। এ লংমার্চ ঝিনাইদহ থেকে শুরু হবে। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে খুলনা অভিমুখে লংমার্চ যাত্রা করবে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা থেকে সর্বাধিক নেতাকর্মী লংমার্চে যোগ দেবেন বলে বিএনপি নেতৃবৃন্দ আশা করছেন। দলীয় নেতাকর্মীদের সকল বাঁধা বিপত্তি উপেক্ষা করে লংমার্চে সফল করার আহবান জানানো হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর