বিশেষ প্রতিনিধি ॥ রোটারি ক্লাব অব কুষ্টিয়ার কলার হ্যান্ডওভার সেরিমনি ও ৪১৭তম নিয়মিত সভা শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী সভাপতি রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম রনি নবাগত সভাপতি রোটাঃ সাব্বির আল আনছারীকে প্রেসিডেন্ট কলার হস্তান্তর করেন। বিদায়ী ও নবাগত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। রোটারি প্রত্যয় পাঠ করেন প্রাক্তন সভাপতি রোটাঃ পিপি মোঃ ফখরুল আলম মিলন। সেক্রেটারি রোটাঃ জোবায়েদ রেজা ও ট্রেজারার রোটাঃ মোঃ ওবাইদুর রহমান তাদের রিপোর্ট দেন। ক্লাবের ইতিহাসের ওপর আলোকপাত করেন চার্টার সেক্রেটারি রোটাঃ পিপি ফরহাদ আলী খান।
ভোট অব থ্যাংকস দেন রোটাঃ পিপি কে এম রুয়াইম রাব্বি। সার্জেন্ট-এট-আর্মস এর রিপোর্ট দেন রোটাঃ শাহিনুর রহমান শাওন। বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ বিশ্বজিৎ সাহা সন্টু, রোটাঃ পিপি আবু হাসান লিটন, রোটাঃ পিপি এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি, মোঃ রাকিবুজ্জামান সেতু, রোটাঃ আতাউর রহমান মিঠু, রোটাঃ মোঃ সাইদুর রহমান, রোটাঃ ডাঃ বিশ্বনাথ পাল, রোটাঃ গোপা সরকার, রোটাঃ সোহেল রানা মামুন প্রমুখ। এর আগে ক্লাবের ১১১তম বোর্ড সভা ক্লাবের সভাপতি রোটাঃ সাব্বির আল আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।









