কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

রাস্তায় পাওয়া শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করল মিরপুর থানা পুলিশ

বিশেষ প্রতিনিধি ॥ রাস্তায় পাওয়া শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করেছে মিরপুর থানা পুলিশ । গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১: ৪৫ ঘটিকার সময় পথে উদ্ধার হওয়া শিশু ইয়া হাবিবি (৭) কে তার মায়ের নিকট হস্তান্তর করে মিরপুর থানা। মিরপুর থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর ১২ টার সময় মিরপুর থানার বহলবাড়িয়া এলাকা থেকে স্থানীয়রা রাস্তায় থেকে শিশুটিকে উদ্ধার করে মিরপুর থানায় নিয়ে আসে।

পরবর্তীতে শিশুটি তার নাম ঠিকানা সম্পূর্ণভাবে বলতে না পারায় মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম বিভিন্ন থানায় বেতারবার্তায় পাঠায়। যার পরিপ্রেক্ষিতে শিশুটির মা মোছাঃ আল্লাদী খাতুন ইবি থানা থেকে খবর পেয়ে গতকাল দুপুরে মিরপুর থানায় এসে শিশুটিকে নিয়ে যায়। শিশুটি কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানার বৃত্তিপাড়া এলাকার আহাম্মদ আলী ছেলে।

Tags :

আব্দুল্লাহ আল মামুন । মিরপুর প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

https://kushtia.glive24.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর