কুষ্টিয়ার কুমারখালীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রথযাত্রা উৎসব ১৪৩০ বঙ্গাব্দ উপলক্ষে কুমারখালীর দোয়েল চত্বরে বিশ্ব শান্তি কামনায় যজ্ঞসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার আলোচনা ও ধর্মীয় গান অনুষ্ঠিত হয়।
কুমারখালীতে রথ উদযাপন কমিটির আয়োজনে রথযাত্রা উদযাপন

বিকেলে এক বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আলোচনা সভায় কুমারখালী রথ কমিটির সভাপতি বাবু বিশ্বনাথ সাহার সভাপতিত্বে ও কুমারখালী রথ উদযাপন কমিটির সদস্য সচিব শিশির কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুমারখালী পৌর মেয়র সামসুজ্জামান অরুণ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব কুমার বিশ্বাস, কুমারখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নব কুমার দত্ত ও সাধারণ সম্পাদক এ্যাড. শংকর মজুমদার কাজল, কুমারখালী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুধাংশু ঘোষ ও সাধারণ সম্পাদক বাবু নিত্য গোপাল ঘোষ।

সার্বিক সহযোগিতায় কুমারখালী রথ কমিটির সাধারণ সম্পাদক বাবু সুবোধ কুমার সাহা। রথযাত্রায় শাড়ি, ধুতি, পাঞ্জাবি, ফতুয়াসহ নানা রঙের পোশাকে সেজে অংশগ্রহণ করে নানা বয়সীর পুণ্যার্থীরা।









