কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় রক্ষণাবেক্ষণের অভাবে সিসি ক্যামেরা নষ্ট : সুফল থেকে বঞ্চিত পৌরবাসী

কুষ্টিয়ার খোকসায় অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে স্থাপিত সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরাগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না। পুলিশ বিভাগ সংশ্লিষ্টরা অপরাধের তদন্ত করতে গিয়ে দেখতে পায় ক্যামেরাগুলো নষ্ট। সিসি ক্যামেরা না থাকায় খোকসাতে যথাযথভাবে অপরাধ নিয়ন্ত্রণ কিংবা প্রতিরোধ হচ্ছে না।

খোকসায় রক্ষণাবেক্ষণের অভাবে সিসি ক্যামেরা নষ্ট : সুফল থেকে বঞ্চিত পৌরবাসী

খোকসায় রক্ষণাবেক্ষণের অভাবে সিসি ক্যামেরা নষ্ট : সুফল থেকে বঞ্চিত পৌরবাসী
খোকসায় রক্ষণাবেক্ষণের অভাবে সিসি ক্যামেরা নষ্ট : সুফল থেকে বঞ্চিত পৌরবাসী

বরং অপরাধীকে চিহ্নিত করতে সিসি ক্যামেরা বিশেষ ভূমিকা রাখলেও অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে। কোথাও আবার কাজই করছে না। দেখা গেছে অপরাধের ঘটনাস্থল বা আশপাশে থাকা সিসি ক্যামেরা বিকল হয়ে আছে। ফলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেগ পোহানোর পাশাপাশি অপরাধও ঢাকা পড়ে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধী শনাক্তে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্ষণাবেক্ষণের অভাবে সিসি ক্যামেরাগুলো অকেজো হয়ে পরায় নতুন ক্যামেরা এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ জরুরী বলে মনে করেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে সিসিটিভি ক্যামেরা। এই ক্যামেরা সাধারণ মানুষ ও ব্যবসায় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধ দমন ও অপরাধী চক্রকে শনাক্ত করতে সহয়তা করে। বিশেষ করে রাতের অন্ধকারে চুরির মতো যে ঘটনাগুলো ঘটে এসব সিসি ক্যামেরার মাধ্যমে দেখে চোরদের শনাক্ত ও আইনের আওতায় আনা সহজ হয়।

পৌর বাজারের ব্যাবসায়ী হাদি-উজ্জামান বলেন, সিসি ক্যামেরা বাজারের চুরিসহ নানা অব্যবস্থাপনা রোধ ও নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে।

এবিষয়ে খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন বলেন, সিসি ক্যামেরা শুধু চুরি, ডাকাতি, ছিনতাই আর সহিংসতা নয়, স্কুল-কলেজ গামী ছাত্রী ও বাজারে আসা নারীদেরও নিরাপত্তা বাড়ায়।

Glive24.com Logo 252x68 px White খোকসায় রক্ষণাবেক্ষণের অভাবে সিসি ক্যামেরা নষ্ট : সুফল থেকে বঞ্চিত পৌরবাসী

খোকসা প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার বলেন, পৌরসভা সিসি ক্যামেরার আওতায় থাকলে হ্রাস পাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা। শৃঙ্খলা ফিরবে জনজীবনে। নিরাপদ হয়ে উঠবে মানুষের চলাচল।

এবিষয়ে জানতে চাইলে খোকসা পৌর মেয়র তারিকুল ইসলাম বলেন, বাজারে স্থাপিত অকেজো সিসিটিভি ক্যামেরা মেরামতের কাজ চলছে। খোকসা পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো পৌরসভাকে সিসিটিভি ক্যামেরায় আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর