কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

যোগ্য নেতার নেতৃত্ব ছাড়া দল পরিচালনা করা খুবিই কঠিন

নিজ সংবাদ ॥ জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় মহাসচিব আহসান হাবিব লিংকন বলেছেন, যোগ্য নেতার নেতৃত্ব ছাড়া দল পরিচালনা করা খুবিই কঠিন হয়ে যায়। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার শহরতলী লাহিনী বটতলায় সরকার ফাউন্ডেশন কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর এক বক্তব্যে আহসান হাবিব লিংকন এ কথা বলেন। জাতীয় পার্টির মহাসচিব এ সময় বলেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি দীর্ঘদিন পর হলেও কুষ্টিয়ায় বিএনপির সঠিক নেতৃত্বদানকারী খুঁজে পেয়েছেন।

আমি বিশ্বাস করি, বর্তমান কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বর্তমান প্রেক্ষাপটে কুষ্টিয়া জেলায় বিএনপির সংগঠনকে অতীতের চেয়ে আরো শক্তিশালী করে গড়ে তুলতে পারবে। আহসান হাবিব লিংকন বলেন, দল করতে হলে দলের মধ্যে আলোচনা সমালোচনায় পড়তে হয় এতে কোন সমস্যা নেই। কতিপয় নিন্দুকরা সব সময় দল থেকে সুবিধা নিতে না পারলে তারা দলের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে দলকে সংকটের মধ্যে ফেলতে চায়। সে দিকে লক্ষ্য রেখে সকলকে এক সাথে কাজ করে যেতে হবে। তিনি বলেন,আওয়ামী লীগের দুঃসাশন এদেশের জনগণ দেখেছে।

১৫ বছর তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এক তরফা নির্বাচনের মধ্য দিয়ে দেশ পরিচালনা করে দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। ওই লুটেরা শক্তি এখনো সক্রিয়, তাই তাদেরকে প্রতিহত করতে দলকে আরো শক্তিশালি করে গড়ে তুলতে হবে। এ সময় কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদ বলেন, পূর্বে বিএনপি ছিল একটি গোষ্টির মধ্যে জিম্মি। দলকে সঠিকভাবে পরিচালনা করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। এখন আর ওই সমস্যা নেই। কেন্দ্র আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন আমরা সঠিকভাবে ওই দাযিত্ব পালন করে যাবো।

সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা ১৫ বছর ধরে রাজপথের আন্দোলনের সাথে ছিলাম। অনেক মামলা হামলার স্বীকার হয়েছি তবুও আন্দোলন থেকে পিছু হঠেনি। আমরা আশা করি কুষ্টিয়ায় যে দুর্বল বিএনপি ছিল, তা এখন থাকবে না। কুষ্টিয়া জেলা বিএনপি আগের যেকোন সময়ের চেয়ে আরো শক্তিশালী হয়ে উঠবে। বিএনপির সাংগঠনিক তৎপরতার কাছে যতবড় শক্তিশালী দল আসুকনা কেন তারা আর টিকতে পারবে না। আহসান হাবিব লিংকনের সাথে জাতীয় পার্টির অন্যান্য নেতা কর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি নেতারাও এ সময় জাতীয় পার্টির নেতাদেরকে আন্তরিক অভিনন্দন জানান।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর