কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া গড়াই নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রম‌ণে গিয়ে নিখোঁজ হওয়া শুভ (১৮) নামে এক যুবকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কুমারখালীর মাস-উদ-রুমী সেতু সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া গড়াই নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া গড়াই নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
কুষ্টিয়া গড়াই নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

শুভ কুষ্টিয়া পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের উত্তর মিলপাড়ার দুলাল আলীর ছেলে এবং শহরতলীর উপজেলা মোড় এলাকার একটি কারখানার শ্রমিক ছিলেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, গড়াই নদীর কুমারখালীর মাস-উদ-রুমী সেতু সংলগ্ন এলাকায় নিখোঁজ ওই যুবকের মরদেহটি নদীতে ভেসে উঠলে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা মরদেহ উদ্ধার করে।

কুষ্টিয়া গড়াই নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
কুষ্টিয়া গড়াই নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

উল্লেখ্য, ৪ আগস্ট সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদীতে নৌকা ভ্রমণে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে বিকেল ৫টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে গিয়ে কুষ্টিয়া জেলা পরিষদ পার্ক সংলগ্ন গড়াই নদীতে তাদের ছয়জন বন্ধু পড়ে যায়। একপর্যায়ে সবাই উঠে আসলেও শুভ উঠতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। রাতে উদ্ধার অভিযান বন্ধ হয়।

পরে শনিবার সকালে খুলনা থেকে আসা ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। নদীতে ওই যুবকের নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘন্টা পর সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, এঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর