কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মোহবুল মন্ডল গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৩০০ পিস নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোহবুল মন্ডল (৪১) কে গ্রেফতার করা হয়েছে। মোহবুল মন্ডল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার রাইসা গ্রামের মৃত ফরমান মন্ডলের ছেলে।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মোহবুল মন্ডল গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মোহবুল মন্ডল গ্রেফতার
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মোহবুল মন্ডল গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৮ মে ২০২৩ ইং তারিখ বিকাল ০৫:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার ইবি থানাধীন বৈদ্যনাথপুর গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে টাপেন্টাডল ট্যাবলেট সহ মোহবুল মন্ডল কে গ্রেফতার করা হয়।

উক্ত অভিযানে ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট যাহার মূল্য আনুমানিক ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ইবি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার ইবি থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মোহবুল মন্ডল গ্রেফতার

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর