খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৩ই জুলাই ২০২৩, ১২:১৯ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৭৩) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ২২ জুলাই, শনিবার দুপুর ২টায় উপজেলার দরিপাড়া গ্রামে তার নিজ বাসভবন চত্বরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়।

এর আগে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম এর উপস্থিতিতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। পরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাগণ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহি, বিভিন্ন এলাকা থেকে আসা বীর মুক্তিযোদ্ধাগণ সহ স্থানীয় সুধীজন।
![]()
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বার্ধক্য জনিত অসুস্থাতার কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মন্তব্য