কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মারফত আফ্রিদী, মিরপুর ॥ কুষ্টিয়ার মিরপুরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভূক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বলেন, প্রতিবন্ধিতা কেবল একটি ব্যক্তির শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা নয়।

এটি একটি সামাজিক ও কাঠামোগত চ্যালেঞ্জ, যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় মোকাবেলা করতে হবে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অংশগ্রহণ একান্ত অপরিহার্য। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন আরো বেগবান করতে হলে এই বিপুল সংখ্যক মানুষকে রাষ্ট্র ও সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। তিনি প্রতিবন্ধী শিশুদের প্রতি সমাজের ইতিবাচক মনোভাব গড়ে তোলার আহ্বান জানান এবং তাদের অধিকার ও সুযোগ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

এ সময় অন্যান্য বক্তারা প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর তাৎপর্য বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। বক্তরা আরো জানান প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি ও সামাজিকভাবে এগিয়ে নিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেমন আর্থিক সহায়তা পাচ্ছে, তেমনি আত্মবিশ্বাস ও প্রেরণাও পাচ্ছে মূলধারার শিক্ষায় অংশগ্রহণের মাধ্যমে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী জেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার প্রমুখ। এছাড়াও সেমিনারে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজকর্মীরা।

Tags :

আব্দুল্লাহ আল মামুন । মিরপুর প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

https://kushtia.glive24.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর