কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন গ্রেপ্তার

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মিরপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- মিরপুর পৌরসভার যোগীপোল এলাকার আক্কাস আলীর ছেলে মো. সাকিব হোসেন (১৯)। সে মিরপুর থানায় দায়ের করা পূর্বের একটি নাশকতা মামলার আসামি। অপর দুজন ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মহিষাডোড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মো. ইয়াসিন সাহেব (২২)। তিনি ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মৃত গোলজার হোসেন বিশ্বাসের ছেলে মো. জামিল উদ্দিন রাজু। তিনি ছাতিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন বিশ্বাসের ছোট ভাই।

 

মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত সুনির্দিষ্ট মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা বা যে কোনো ধরনের সন্ত্রাসবিরোধী কার্যক্রমে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান ও আইনি পদক্ষেপ পরিচালনা করছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর