কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের কর্মসূচির প্রশংসা করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সম্মিলিত সামাজিক জোটের সপ্তাহব্যাপী প্রচারাভিযানের তৃতীয় দিনে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩১ অক্টোবর) শহরের থানাপাড়া ২ নম্বর ওয়ার্ডের হরিপুর সেতুর নিচের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

 

এ সময় ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে যান স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. মো. আব্দুল লতিফ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান এবং পৌর প্রশাসক মো. মিজানুর রহমান। তাঁরা সম্মিলিত সামাজিক জোটের ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্যোগটির প্রশংসা করে আয়োজকদের উৎসাহ দেন।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘সচেতনতাই হতে পারে ডেঙ্গু প্রতিরোধের অন্যতম হাতিয়ার’—এই প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি পরিচালিত হচ্ছে। গড়াই নদীর বাঁধসংলগ্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে গত ২৯ অক্টোবর এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আজ রোববার থেকে কুষ্টিয়া শহরজুড়ে মাইকিং এবং উপজেলা পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরুর প্রস্তুতি চলছে।

 

সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমানের নেতৃত্বে এবং সমন্বয়ক অ্যাডভোকেট মো. মুহাইমিনুর রহমান পললের সার্বিক নির্দেশনায় কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। সহসমন্বয়ক সাদিক হাসান রহিদের তত্ত্বাবধানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

 

শনিবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক জোটের জুনিয়র সংগঠক ও বাংলাদেশ মানবকল্যাণ পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. সানজিদ আহমেদ সিয়াম। এ ছাড়া সংগঠনটির কার্যনির্বাহী সদস্য মো. শ্যামল হোসেন, মো. সিমান্ত হোসেন, মো. হাসিবুল হোসেন, মো. জুলকার নাঈন মারুফ ও মো. ইমাম হোসেন উপস্থিত ছিলেন।

 

ব্রাইট ফিউচার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. তালহা যুবায়ের সাঈম, সাধারণ সম্পাদক মো. মাহফুজ উল আলম, সহকোষাধ্যক্ষ মো. তাহমিদ বিন সাজীম, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল্লাহ সাকিন, মো. রিদুয়ান আহমেদ ও মো. রিজভী আহমেদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর