মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (৩ আগস্ট) সকালে মিরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের কুষ্টিয়া এরিয়া ম্যানেজার আরিফুল ইসলামেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিচালক সেলস এন্ড মাকের্টিং কে এইচ মনোয়ার হোসেন বলেন, আমরা হাইব্রিড বীজ, সার এবং পরিবেশবান্ধব কৃষি উপকরণ উৎপাদন ও বাজারজাত করছি।
এর মূল লক্ষ্য হলো টেকসই কৃষি উন্নয়ন এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা। এতে বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা লিমন শেখ, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, ফেরোমন ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের যশোর অঞ্চলের এরিয়া ম্যানেজার শামিমা ইয়াসমিন, ঝিনাইদহ এরিয়া ইনর্চাজ এস বি নাহিদ, মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।









