কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির: জামাত-বিএনপি’র ৮ কর্মী আটক

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় ওয়ার্ড কৃষক লীগের সভাপতিকে থানা থেকে ছাড়িয়ে নিতে ‘তদবির’ করার অভিযোগে জামায়াতের এক নেতা ও বিএনপির দুজন কর্মীসহ মোট আটজনকে আটক করে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মিরপুর থানা-পুলিশ তাদের আটক করে। আটকরা হলেন-চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে একটি নাশকতা মামলায় আটক করা হয়। পরে তাকে মিরপুর থানায় নেওয়া হয়। হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত ২টার দিকে চিথলিয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন থানায় যান। সেখানে তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ ও তদবির করতে থাকেন। পুলিশ এতে বাধা দিলেও তারা বারবার তদবির চালিয়ে যান। একপর্যায়ে সিরাজুল ইসলামসহ আটজনকে আটক করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, বার বার নিষেধ করার পরও তারা নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন। একপর্যায়ে তাদের আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং উভয় দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর