মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ৪৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৩১০ টাকা উদ্ধারসহ মোঃ ইয়াসিন শেখ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প।
গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে মিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খন্দকবাড়ীয়া পশ্চিমপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল খন্দকবাড়ীয়া পশ্চিমপাড়ায় জনৈক লুৎফর রহমানের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ৪৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ৩১০ টাকাসহ ইয়াসিন শেখকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইয়াসিন শেখ মিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খন্দকবাড়ীয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল লতিফ এবং মায়ের নাম মৃত সায়েদা বেগম।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।









