কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’র মাসিক মিট-আপ অনুষ্ঠিত

নিজ সংবাদ ॥ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মানবিক কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে মাসিক মিট-আপ অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল ২৩ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় কুষ্টিয়ার রেনউইক পার্কে এ মিট-আপ অনুষ্ঠিত হয়।

 

নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে আসছে। পাশাপাশি মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের অনুপ্রেরণা দিয়ে থাকে সংগঠনটি।

 

এরই ধারাবাহিকতায় উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কুষ্টিয়া সদর উপজেলায় একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপটি পরিচালনা করেন ফাউন্ডেশনের কোর ভলান্টিয়ার লিমন আহমেদ। এতে উপস্থিত ছিলেন জেলা অ্যাম্বাসেডর সাবিনা শারমিন ও ওয়ারেকা বিনতে ওয়ালী।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন রিফাত হেলাল, আফরোজা রত্না, তমা ইয়াসমিন, রাজু আহমেদ, আব্দুল্লাহ, রুশি, শিউলি, রিস্তাকিন, জারিনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

 

এ ধরনের আয়োজনের মাধ্যমে উদ্যোক্তা তৈরির পাশাপাশি মানবিক ও ইতিবাচক সমাজ গঠনে ফাউন্ডেশনের কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর