কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে গাঁজা ও ডিজিটাল স্কেলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ৮০ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল স্কেলসহ রাশিদা খাতুন (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে মিরপুর পৌরসভার কুরিপল এলাকাভিত্তিক জিকে ক্যানেলের ওপর থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত রাশিদা খাতুন ওই এলাকার মুলামের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা-পুলিশের একটি চৌকস দল জিকে ক্যানেল এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) রুহুল আজম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাশিদা খাতুনকে আটক করা হয়। পরে তাঁর তল্লাশি চালিয়ে ৮০ গ্রাম গাঁজা এবং মাদক পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয়। মিরপুর থানার পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর