কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে কাজী আলমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের বিতর্কিত কাজী আলমের বিরুদ্ধে অবৈধ কাবিননামা বাণিজ্য, অতিরিক্ত ফি আদায় এবং সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অপকর্মের মাধ্যমে তিনি অল্প দিনেই কামিয়ে নিয়েছেন অর্ধকোটি টাকারও বেশি সম্পদ।

 

স্থানীয় সূত্র ও এলাকাবাসীর অভিযোগ থেকে জানা যায়, কাজী আলম দীর্ঘদিন ধরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে এলাকা জুড়ে সিন্ডিকেট গড়ে তুলেছেন। অনেক সময় অফিশিয়াল রেজিস্টার এড়িয়ে সাদা কাগজে সই নিয়ে বিয়ে পড়ানো হয়, এবং পরবর্তীতে কাবিননামা বা বিয়ের সনদ দেওয়ার নামে বর ও কনে পক্ষের কাছ থেকে দাবি করা হয় মোটা অংকের অর্থ। ক্ষেত্রবিশেষে ভুয়া তথ্য কিংবা নিয়ম বহির্ভূতভাবে বিয়ে দিয়েও মোটা টাকা পকেটে পুরছেন বলে অভিযোগ রয়েছে।

 

এলাকাবাসীর প্রশ্ন, একজন কাজী কীভাবে প্রশাসনের চোখের সামনে এত বড় অবৈধ সাম্রাজ্য গড়ে তুললেন? কার শক্তিতে বলীয়ান হয়ে তিনি প্রতিনিয়ত সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং আইন অমান্য করছেন? এই দুর্নীতি ও অনিয়মের নেপথ্যে কার উৎসাহ বা আশ্রয়-প্রশ্রয় রয়েছে, তা এখন জানতে চায় পুরো তালবাড়িয়া ইউনিয়নের মানুষ।

 

এ বিষয়ে অভিযুক্ত কাজী আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি এমন কাজ কখনো করিনি। আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

 

কাজী আলমের এমন কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে তার যাবতীয় কর্মকাণ্ড ও সম্পদের উৎস অনুসন্ধান করা হোক এবং সরকারি নিয়ম বহির্ভূত কাজ ও অবৈধ অর্থ আত্মসাতের দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর