মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে মিরপুর উপজেলা প্রশাসনের পক্ষে একুশের প্রথম প্রহরে মিরপুর উপজেলা স্মৃতি সৌধে পুষ্প মাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। এসময় মিরপুর থানার পক্ষে অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, কুষ্টিয়া মিরপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের পক্ষে আরিফুল ইসলাম একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সকালে মিরপুর উপজেলা বিএনপির পক্ষে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, মিরপুর প্রেসক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, বিভিন্ন রাজনৈতিক দল,
সামাজিক প্রতিষ্ঠান এবং স্কুল কলেজের পক্ষ থেকে স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল দশটার দিকে শহীদ স্মৃতি সৌধ থেকে একটি প্রভাতফেরি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. আব্দুল গফুর।









