কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কুষ্টিয়া কোর্ট স্টেশন চত্বরে এই ইফতার সামগ্রী বিতরণ করেন সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপু।

ইফতার সামগ্রী বিতরণকালে তিনি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যেন সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারেন, সে জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর