কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মিরপুর প্রতিনিধি ॥ জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র হলরুমে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযুষ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র সহকারী ডেন্টাল সার্জন ডাঃ আখি আক্তারের সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য দেন, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ কৃষ্ণ কমল পাল, উপজেলা সমাজসেবা অফিসার জামসেদ আলী, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মহিউদ্দিন, মিরপুর থানার সেকেন্ড অফিসার এলিস মাহমুদ, পৌর সচিব আব্দুল হান্নান প্রমুখ। আগামী ২৮ জুন (রবিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ২৯০ টি কেন্দ্রে ৩১ হাজার ১শ’ ৯৬ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযুষ কুমার সাহা বলেন, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে, যা শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় সংশ্লিষ্ট সকলকে ক্যাম্পেইন সফল বাস্তবায়নে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়। প্রজেক্টরের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর নিয়ম, গুরুত্ব এবং ক্যাম্পেইনের খুঁটিনাটি উপস্থাপন করেন, মেডিকেল অফিসার ডা. রিয়াজুল জান্নান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর