পুলক সরকার ॥ কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মোঃ আলীম শেখ নামের একজন মাদক কারবারি আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ০৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বলে জানায় পুলিশ। আটককৃত আলীম শেখ (৩৫) এক্তারপুর দক্ষিণপাড়ার মৃত মোহন শেখের ছেলে।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের এক্তারপুর পশ্চিম পাড়ার তার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান আটকের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে খোকসা থানা পুলিশের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।









