কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে চোরাচালান নিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ্’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম ও দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সাক্কীর আহমেদ, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, বিজিবি ধর্মদহ বিওপি কমান্ডার মো. ইসরাইল হোসেন, রিফাইতপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ বাবলু, আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় রিফাইতপুর ইউনিয়নের তেলিগাংদিয়া গ্রামে যুগযুগ ধরে চলে আসা জুয়া খেলা প্রসঙ্গ উঠলে ওসি রফিকুল ইসলাম এনিয়ে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দৌলতপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সচেতন হওয়ার পাশাপাশি সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।

Glive24.com Logo 252x68 px White দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সভার সভাপতি দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ্ দৌলতপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দৌলতপুরকে চোরাচালান ও মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করে সভা শেষ করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর