কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর সীমান্তে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তরিকুল ইসলাম (৫৬) নামে এক মাদক পাচারকারী আটক হয়েছে।

দৌলতপুর সীমান্তে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

দৌলতপুর সীমান্তে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক
দৌলতপুর সীমান্তে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

শুক্রবার রাত ১১.৩০টায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন সোনাতলা নামক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ মাদক পাচারকারীকে আটক করা হয়। সে চিলমারী ইউনিয়নের আতারপাড়া গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চরচিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ১৫৭/২-এস সীমান্ত পিলার হতে আনুমানিক ১ কি. মি. বাংলাদেশ অভ্যন্তরে সোনাতলা নামক স্থানে হাবিলদার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক পাচারকারী তরিকুল ইসলামকে আটক করে।

Glive24.com Logo 252x68 px White দৌলতপুর সীমান্তে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

পরে উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ১৬হাজার টাকা নির্ধারণ করে পরদিন দুপুরে আটক মাদক পাচারকারীকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর