কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জমি সংক্রান্ত বিরোধের জেরে মহিলা মেম্বারের বাড়িতে হামলার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

জমি সংক্রান্ত বিরোধের জেরে কুষ্টিয়া কুমারখালী যদুবয়রা ইউনিয়নের চর কেশবপুর গ্ৰামে রাতের আঁধারে মহিলা মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে দুই টি বসত ঘর ভাংচুর ও লুটপাটের ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

জমি সংক্রান্ত বিরোধের জেরে মহিলা মেম্বারের বাড়িতে হামলার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

জমি সংক্রান্ত বিরোধের জেরে মহিলা মেম্বারের বাড়িতে হামলার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
জমি সংক্রান্ত বিরোধের জেরে মহিলা মেম্বারের বাড়িতে হামলার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

বুধবার রাত ১ টা ৪৫ মিনিটের সময় চর কেশবপুর গ্ৰামের যদুবয়রা ইউনিয়নের ৪.৫.৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ রাজিয়া খাতুনের (৪৬) বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে। এই সময় মহিলা মেম্বার রাজিয়া খাতুনের উপর হামলা ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রাজিয়া মেম্বারের ছেলে রহিস শেখ (৩০) জানান, আমাদের বাড়ির জায়গাতে ইউপি চেয়ারম্যান এর মামার দেড় শতাংশ জমি আছে, এমন অভিযোগ তুলে রাতের আঁধারে আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। আমাদের পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা লুটপাট ও ঘর বাড়ি ভাংচুর করেছে। এই সময় নাইফা বিশ্বাস, সোহেল, লুৎফর সহ আরো অনেকেই এই হামলায় নেতৃত্ব দেন। হামলায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এই ঘটনায় কুমারখালী থানার একটি মামলা দায়ের করা হয়েছে।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জানান, আমি একজন চেয়ারম্যান হয়ে, এমন কাজ করতে পারি! এটা ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে একটি মহল মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

Glive24.com Logo 252x68 px White জমি সংক্রান্ত বিরোধের জেরে মহিলা মেম্বারের বাড়িতে হামলার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোহসীন হোসাইন বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ২ এরি মধ্যে দুই জন কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর