কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভোটারদের আমানত রক্ষা করা না গেলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে: জেলা প্রশাসক

বিশেষ প্রতিনিধি ॥ ভোটারদের আমানত যথাযথভাবে রক্ষা করা না গেলে সবারই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন।  তিনি বলেন, নির্বাচন একটি পবিত্র দায়িত্ব। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে আস্থা প্রদর্শন করেন, তা সঠিকভাবে সংরক্ষণ ও প্রতিফলন নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার কর্তব্য। গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বানও জানান তিনি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর