কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কুষ্টিয়া জেলা শাখার পুনর্গঠন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কুষ্টিয়া জেলা শাখার পুনর্গঠন উপলক্ষে গতকাল বুধবার (২১ অক্টোবর) মজলিস মিলনায়তনে জেলা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কাজী মুহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং মোহাম্মদ ফয়সাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান।

 

সভায় উপস্থিত দায়িত্বশীলদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে কাজী মুহাম্মদ আলমগীর হোসেনকে সভাপতি এবং মোহাম্মদ ফয়সাল আহমদকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যবিশিষ্ট কুষ্টিয়া জেলা কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আবুল কালাম।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। দুনিয়ার কোনো আইন দিয়েই শ্রমিকদের প্রকৃত অধিকার পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়। তাই সাধারণ শ্রমিকদের কাছে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের দাওয়াত পৌঁছে দিতে হবে। পাশাপাশি অসুস্থ শ্রমিকদের খোঁজখবর নেওয়ার এবং তাদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।”

 

নবগঠিত কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীলদের জন্য রইল আন্তরিক শুভকামনা। আল্লাহ তাআলা সংগঠনের কার্যক্রমে বরকত দান করুন এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টাকে কবুল করুন। আমিন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর