কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারা থানায় আকস্মিক পরিদর্শন

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পুলিশ সুপার ভেড়ামারা থানায় আকস্মিক পরিদর্শন করেন। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা, হাজত খানা, ব্যারাক ও সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন।

সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষনে যথাযথ পদক্ষেপ গ্রহনসহ অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামুলক ব্রিফিং প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া, অফিসার ইনচার্জ ভেড়ামারা থানা সহ থানার  অফিসার ও ফোর্স।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর