কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় মাদকসহ মাদক কারবারি আটক 

ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের এক বিশেষ অভিযানে ১৭ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ বুলবুল কবির (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৫ জুন গভীর রাতে উপজেলার দক্ষিণ সাতবাড়িয়া গ্রাম থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে ভেড়ামারা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল)  মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।

থানার এসআই (নিঃ) মোঃ রেজাউল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সাতবাড়িয়া গ্রামের মোঃ পিয়ার আলীর বসত বাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালান। এ সময় রাত আনুমানিক ২:২০ ঘটিকায় বুলবুল কবিরকে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ বুলবুল কবির ভেড়ামারা উপজেলার কারিগরপাড়া এলাকার মৃত তুজাম্মেল হকের ছেলে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ধৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০২, তারিখ: ০৫/০৭/২০২৬)। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর