কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২২ জুন) দুপুর ১২ টার সময়  ভেড়ামারা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগশ্বর (রাজাপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. তহিদুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত তহিদুল ইসলাম জগশ্বর (রাজাপাড়া) এলাকার মৃত তফসের আলীর ছেলে। পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে তার কাছে মজুদ ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান সাংবাদিকদের জানান  মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর