কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় কুষ্টিয়া থেকে বিক্রি করতে আসা টি এম এস, বসুন্ধরা, যমুনা  ডিলার  প্রতিষ্ঠানকে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।  গতকাল বুধবার (২১ জানুয়ারি)  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। অভিযানকালে বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন)

নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ নং ব্রীজ এলাকায় কুষ্টিয়া থেকে টি এম এস, বসুন্ধরা, যমুনা গ্যাস সিলিন্ডার  বিভিন্ন দোকানে গ্যাস সাপ্লাই দেওয়াকালীন সময়ে সাধারণ জনতা গ্যাসের গাড়ি আটকিয়ে রেখে ম্যাজিস্ট্রেটকে খবর দিলে এসে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর