কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে সর্বরোগের চিকিৎসক ভুয়া এমবিবিএস ডাক্তার আল আমিন (৩৫) নামের এক ব্যক্তি গ্রেফতার হয়েছে৷

 

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার

 

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার

রবিবার (১২ ফেব্রুয়ারী) দুপুর ২ টার সময় র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে কুমারখালী উপজেলার ছেউড়িয়া কারিগর পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আল আমিন কুষ্টিয়া শহরতলীর হাউজিং ডি-ব্লক এলাকার মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।

 

Glive Logo

 

র‍্যাব সুত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আল আমিন নামের এক ব্যক্তি এমবিবিএস ডাক্তার পরিচয় ব্যবহার করে নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন সহ যাবতীয় রোগের চিকিৎসা প্রদান করে আসছেন।

এরই ধারাবাহিকতায় র‍্যাবের একটি বিশেষ অভিযানিক দল ভুয়া ডাক্তার আল আমিনের ফার্মেসির দোকান ও চেম্বার ছেউড়িয়া কারিগর পাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় তার নিকট ডাক্তারি ডিগ্রির কোন বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেফতার করে র‍্যাব।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া কুমারখালী থানায় প্রতারনার মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করেছে র‍্যাব।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর