কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় ভাড়া কমানোর দাবি ইবি শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পার্শ্ববর্তী এলাকার অটো ও ইজিবাইকের ভাড়া কমানোর দাবিতে সাধারণ শিক্ষার্থীদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা বরাবর এটি প্রদান করা হয়।

 

ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় ভাড়া কমানোর দাবি ইবি শিক্ষার্থীদের

 

ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় ভাড়া কমানোর দাবি ইবি শিক্ষার্থীদের

 

এতে তাঁরা বলেন, ‘আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। আমরা অনেকেই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় থাকি। অনেকে টিউশন সহ বিভিন্ন প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় যাতায়াত করি। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন রাস্তায় চলাচলকারী অটো ও ইজিবাইকে হঠাৎ ভাড়া বৃদ্ধির কারণে আমাদের যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

 

e7a6e245 09c0 4b44 8b30 26d20c2ab872 ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় ভাড়া কমানোর দাবি ইবি শিক্ষার্থীদের

 

বিশ্ববিদ্যালয়েনর পার্শ্ববর্তী এলাকায় টিউশনের বেতন খুবই কম। কারণ এলাকার লোকজন অধিকাংশ মধ্যবিত্ত। এমতাবস্থায় আমরা জীবনধারনের যে অবলম্বন হিসেবে টিউশনকে গ্রহণ করেছি সেটাও অনিশ্চিত হয়ে পড়েছে। অটো ও ইজিবাইক চালকদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করে দিলে আমরা উপকৃত হবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন বলেন, ‘তাদের যদি কোনো সমিতি বা প্রতিনিধি থাকে তাহলে তাদের সাথে কথা বলে শিক্ষার্থীদের জন্য ভাড়াটা কমানো যায় কিনা বা একটা নির্দিষ্ট এমাউন্ট করা যায় কিনা সেটা আমরা দেখবো। আমি পরিবহন ডিরেক্টর মহোদয়কে উদ্যোগ নিতে বলবো।’

Tags :

ওয়াসিফ আল আবরার - ইবি প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর