কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বেস্ট বিউটি এক্সপার্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বেস্ট বিউটি এক্সপার্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পিছিয়ে পড়া বিউটিশিয়ানদের মধ্য থেকে মেধাবী বিউটিশিয়ান কে বের করে নিয়ে আসাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বলে মনে করেন বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ এর চেয়ারম্যান এবং হোয়াইট বাংলার সিইও তুর্য নাসির।

কুষ্টিয়ায় বেস্ট বিউটি এক্সপার্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বেস্ট বিউটি এক্সপার্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত
কুষ্টিয়ায় বেস্ট বিউটি এক্সপার্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৭ জুলাই, বৃহস্পতিবার বিকেল ৪টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে হোয়াইট বাংলা আয়োজিত সারাদেশে প্রশিক্ষণ শেষে কুষ্টিয়ার প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।

কুষ্টিয়ার টিম লিডার গুলশান আরা বিথীর সভাপতিত্বে ও টিম লিডার নাসিমা আহমেদ এর পরিচালনায় কম্পিটিশনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা সাব্বির, বিশিষ্ট বিউটি এক্সপার্ট নাজিয়াত নওরিন ও বিশিষ্ট বিউটি এক্সপার্ট রেখা।

কুষ্টিয়ার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আফরোজা আক্তার দিবা, দ্বিতীয় হয়েছেন নাভিলা মাজান এবং তৃতীয় হয়েছেন হাজেরা খাতুন সুমি।

বিজয়ীদের ক্রাউন ও মেডেল পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ এর চেয়ারম্যান এবং হোয়াইট বাংলার সিইও তুর্য নাসির।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় বেস্ট বিউটি এক্সপার্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর