বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৮, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস), কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রয়ের লক্ষ্যে মতবিনিময় সভা গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিসিডিএস ভবনে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম টুকু। বিসিডিএস নির্বাহী সদস্য কাজী রেজাউল আলমের সঞ্চালনায় অধ্যাপক খন্দকার রেজোয়ান হোসেনের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়।

স্বাগত বক্তব্য রাখেন বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্যবৃন্দ মোঃ শহিদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মোঃ ওবাইদুর রহমান, মোঃ এহতেশামুল হক, দৌলতপুর উপশাখার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভায় ব্যবসায়িক সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।