কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিশ্বকবি ও সাহিত্য সংস্থার সম্মাননা পেলেন কুষ্টিয়ার মানবিক কবি মোস্তাফিজ সুমন 

বিশেষ প্রতিনিধি ॥ আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ব কবি ও সাহিত্য সংস্থার সম্মাননা অর্জন করেছেন কুষ্টিয়ার মানবিক কবি মোস্তাফিজুর রহমান সুমন। গতকাল শুক্রবার (১২ জুন) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তার সাহিত্যচর্চা, মানবিক কর্মকাণ্ড এবং সমাজ সচেতনতামূলক অবদানের জন্য এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে অন্যান্য অতিথিরা মানবিক কবিদের হাতে সম্মানা ক্রেস্ট তুলে দেন। কুষ্টিয়া থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মোস্তাফিজুর রহমান সুমন।

সম্মাননা প্রাপ্তির খবরে কুষ্টিয়ার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। মোস্তাফিজুর রহমান সুমন শুধু একজন কবিই নন, তিনি একজন মানবতার ফেরিওয়ালাও বটে। কুষ্টিয়ার সামাজিক সংগঠন “একটু পাশে দাঁড়াই” এর মাধ্যমে দীর্ঘদিন অসহায় মানুষের সেবা করে চলেছেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া পৌর শাখার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনেও তার বেশ সু-নাম রয়েছে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী শাসনামলে বেশ কয়েকবার কারাগারে গিয়েছেন। এরই মধ্যে কুষ্টিয়ায় আয়কর অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করছেন। শত ব্যস্ততার মধ্যে থেকেও মোস্তাফিজুর রহমান সুমন লিখেছেন অসংখ্য কবিতা। তার লেখা চারটি বই প্রকাশিত হয়েছে, মানবতার আর্তনাদ, হৃদয়ে স্বদেশে, সোনালী বিকেলের ফেরারী মন, প্রাপ্তি।

এদিকে তার এই অবদানে সাহিত্যপ্রেমী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা জানান, দীর্ঘদিন ধরে কবিতা, প্রবন্ধ ও বিভিন্ন সৃজনশীল লেখালেখির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোস্তাফিজুর রহমান সুমন। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার অবদান বিশেষভাবে প্রশংসিত। এক বার্তায় সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় মোস্তাফিজুর রহমান বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গৌরবের। এটি আমাকে সাহিত্যচর্চা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত করবে।

আমি এই অর্জন আমার পাঠক, শুভাকাঙ্ক্ষী এবং কুষ্টিয়াবাসীর প্রতি উৎসর্গ করছি। এ সময় দেশের বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা তাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সাহিত্য জগতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, ডড়ৎষফ চড়বঃ ধহফ খরঃবৎধঃঁৎব ঙৎমধহরুধঃরড়হ (ডচখঙ) বিশ্বের বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক ও গবেষকদের সাহিত্যকর্মের স্বীকৃতি ও বিকাশে কাজ করে থাকে। সংগঠনটির সম্মাননা প্রাপ্তি আন্তর্জাতিক পর্যায়ে একজন সাহিত্যিকের সৃজনশীল অবদানের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর