কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে নিজের ও পরিবারের উন্নয়ন করতে হবে : কামারুল আরেফিন

কুষ্টিয়ার মিরপুরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতাধীন প্রশিক্ষণ কেন্দ্রের ২য় ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে নিজের ও পরিবারের উন্নয়ন করতে হবে : কামারুল আরেফিন

প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে নিজের ও পরিবারের উন্নয়ন করতে হবে : কামারুল আরেফিন
প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে নিজের ও পরিবারের উন্নয়ন করতে হবে : কামারুল আরেফিন

জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জেব-উন নিসা সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য বলেন আমি আশা করি এখানে যা শিখেছেন তা বাস্তব জীবনে কাজে লাগাবেন, বাংলাদেশ সরকার আপনাদের নিজের পায়ে দাড়ানোর জন্য এই সকল কর্মসূচী গ্রহন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী চান আপনারা প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে নিজের ও পরিবারের উন্নয়ন করবেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন।

আরোও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা তথ্য আপা হাসি খাতুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তকলিমা খাতুন, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা সোহেল রশিদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়ক মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ১শ’ ৫০ জন প্রশিক্ষণার্থীর হাতে প্রশিক্ষণ ভাতার চেক তুলে দেন।

Glive24.com Logo 252x68 px White প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে নিজের ও পরিবারের উন্নয়ন করতে হবে : কামারুল আরেফিন

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর