কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

প্রথম বারের মতো ঈদ উপহার পেল ইবি থানা প্রেসক্লাবের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা প্রেসক্লাব গঠনের পর প্রথমবারের মতো ঈদ উপহার পেয়েছেন ক্লাবের সদস্যরা। এতে সদস্যদের মধ্যে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজারস্থ ইবি থানা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ক্লাবের প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দীক, প্রতিষ্ঠাতা সভাপতি নূরুন্নবী বাবু, সভাপতি রাজ্জাক মাহমুদ রাজ এবং সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল সদস্যদের হাতে উপহার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যেই প্রেসক্লাবটি সংগঠিত ও সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সদস্যদের কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৫ মার্চ রাজ্জাক মাহমুদ রাজকে সভাপতি এবং শাহারিয়া ইমন রুবেলকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নতুন কমিটি দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণের মতো কার্যক্রম বাস্তবায়ন করেছে, যা সদস্যদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা প্রেসক্লাবটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।
Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর