খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৪ই ডিসেম্বর ২০২৩, ৫:৫৯ এএম

প্রতিবন্ধীরা সমাজের বিচ্ছিন্ন অংশ নয়: জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা
কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ায় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। রবিবার (০৩ ডিসেম্বর) সকাল ০৯টার দিকে প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন’ নিশ্চিত করবে এসডিজি অর্জন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ উপলক্ষে দিনব্যাপী ছিলো নানা কর্মসূচি।

দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ এহেতেশাম রেজা। এবং ডিসির নেতৃত্বে জেলার বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের সাথে নিয়ে কুষ্টিয়ার কালেক্টর চত্বর থেকে আনান্দ শোভাযাত্রা শুরু করে কুষ্টিয়া- ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে শহরের গুরুত্বপূর্ণ সড়কে শোভাযাত্রা হয়।এসময় হুইল চেয়ার ট্রাইসাইকেল, প্রতিবন্ধী পরিচয়পত্র বিতরন করায়।
দিনটিতে ডিসি সহ সকলে প্রতিবন্ধী অভিভাবকদের সম্মান পরিদর্শন করেন। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সমাজ সেবা অফিসার আব্দুল কাদের। আলোচনা সভা জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা বলেন, আজকের যে বিশেষ দিবসটি এটি আমাদের সমাজের’ যাদের আমরা প্রতিবন্ধী বলি তাদের জন্য আয়োজন করা হয়েছে। আমাদের জাতীয় প্রেক্ষিতে সরকারি ভাবে এই দিবসটি অতি গুরুত্বের সাথে পালন করা হয়ে থাকে।
প্রতিবন্ধীরা সমাজের বিচ্ছিন্ন অংশ নয়। জন্মগত বা জন্মের পরে কোন দুর্ঘটনার কারণে তারা প্রতিবন্ধী হয়ে পরেছেন। সমাজের এই অংশের দায়িত্ব সরকার নিয়েছেন। সমাজসেবার মাধ্যমে সরকার তাদের সহযোগিতা করে যাচ্ছেন।
মন্তব্য