কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পেশাজীবী পরিষদের ইফতার বিতরণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যেমন সব সময় সাধারণ মানুষের পাশে থাকে তেমনি পবিত্র রমজান মাসে রোজাদারদের পাশেও থাকে। এই লক্ষ্যকে সামনে রেখে বিএনপি সমর্থিত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

কুষ্টিয়ায় পেশাজীবী পরিষদের ইফতার বিতরণ

কুষ্টিয়ায় পেশাজীবী পরিষদের ইফতার বিতরণ
কুষ্টিয়ায় পেশাজীবী পরিষদের ইফতার বিতরণ

শুক্রবার এই উপলক্ষ্যে বাদ আসর সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া কোর্ট ষ্টেশনে অবস্থানরত রোজাদারদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপুর নেতৃত্বে এই ইফতার বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এ্যাড. আশরাফুল রেজা শিমুল, এ্যাড. হাফিজুর রহমান হীরা, শিক্ষানবিস আইনজীবী বকুল আলী, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সাধারণ সম্পাদক সাব্বির হাসান কল্লোল, সম্মানিত সদস্য মাহবুব হাসান রাজু ও আব্দুল্লাহ আল নোমান সিয়াম প্রমূখ।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় পেশাজীবী পরিষদের ইফতার বিতরণ

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর