কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

রমজানের শুরুতেই অস্থির নিত্যপন্যের বাজার

শুক্রবার (২৪ মার্চ) থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আর এই পবিত্র রমজান মাসকে পুজি করে সারা বাংলাদেশের ন্যায়, কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি বাজারে চরা দামে বিক্রি করছে নিত্যপ্রয়োজনীয় সব পন্য। বলা চলে এবারের রোজার শুরুতেই অস্থির অস্থির নিত্যপন্যের বাজার।

রমজানের শুরুতেই অস্থির নিত্যপন্যের বাজার

রমজানের শুরুতেই অস্থির নিত্যপন্যের বাজার
রমজানের শুরুতেই অস্থির নিত্যপন্যের বাজার

দেড়-দুই মাস আগে থেকেই নিত্যপন্যের বাজার অস্থির থাকলেও রমজান মাসে এর কোন হেরফের হয়নি বরং কিছু কিছু পন্যের দাম ডাবল হয়েছে। বাজারের এই অস্থিরতা নিয়ন্ত্রনে সরকারের নানা উদ্দ্যোগ ও তোড়জোড় থাকলেও বাস্তবতায় তা ভিন্ন।

 

২৪/০৩/২০২৩ ইং তারিখ শুক্রবার সকালে সরেজমিনে পান্টি বাজার ঘুরে দেখা গেছে, ভোগ্যপন্যের বাজার প্রায় সবকিছুর দাম আকাশ ছোঁয়া। এখনো পড়ে রয়েছে পুরো মাস। তাই সীমিত আয়ে কিভাবে সামাল দেবে সে আশংকায় অস্থিরতা বিরাজ করছে মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে।

Glive24.com Logo 252x68 px White রমজানের শুরুতেই অস্থির নিত্যপন্যের বাজার

বাজার ঘুরে দেখাযায়, ইফতারির মুখরোচক খাবার একদিনের ব্যাবধানে বেড়ে বেগুন- ৩০ টাকা কেজি থেকে ৭০, শশা-৩০ থেকে ৭০ লেবু হালি-৪০ থেকে বেড়ে ৬০,সহ অন্যান্য সবজিও প্রথম রমজানকে টার্গেট করে বেশি মুল্যে বিক্রি হচ্ছে। এ ছাড়াও আলু, গাজর, টমাটো, কাচামরিচ, পেপে, করলা, চিনি, খেজুর, ছোলা, ডাল, আদা, রসুন’সহ মাছ-মাংসের দাম ক্রমাগত উর্ধ্বমূখী।
ব্যাসায়ীরা বলছে, চাহিদার তুলনায় আমদানি অনেক কম তাই দাম বেড়ে, সঠিকভাবে আমদানি হলে দাম কমে যাবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর