কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় কেন্দ্রীয় মেধা তালিকার ভিত্তিতে তিনজন পুলিশ সদস্য পদোন্নতি পেয়েছেন। এ উপলক্ষে তাদের ফুলেল শুভেচ্ছা ও র‌্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার (১৫ মার্চ) কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। পুলিশ হেডকোয়ার্টার্সের কেন্দ্রীয় মেধা তালিকা অনুযায়ী প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিঃ) মোঃ মিলন হোসেন পদোন্নতি পেয়ে সাব-ইন্সপেক্টর (এসআই-নিঃ) হয়েছেন।

এছাড়া কনস্টেবল অমল কুমার বিশ্বাস ও কামরুজ্জামান পদোন্নতি পেয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিঃ) হয়েছেন। অনুষ্ঠানে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে তাদের সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, পদোন্নতি যেমন সম্মানের, তেমনি এটি দায়িত্ব ও কর্তব্য পালনে নতুন অঙ্গীকারেরও প্রতীক। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর