কুমারখালী প্রতিনিধি ॥ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ট্র্নুামেন্টের (বালক- বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিকেলে কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা কার্যালয়। খেলায় ট্রাইবিকারে কোমরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বালিকা দল হিসেবে চ্যাম্পিয়ন হয় কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ।
অপরদিকে রায় বাগুলাট দলকে চার – শূণ্য গোলে পরাজিত করে বালক দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চর ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার হিসেবে ট্রপি ও মেডেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী প্রমূখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেছেন, ‘শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে সেরা খেলোয়ার তৈরির লক্ষ্য এমন গোল্ডকাপ ট্র্নুামেন্টের আয়োজন করা হয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সাধ্যমত পৃষ্ঠপোষকতা করা হবে। এভাবে খেলাধুলা চলমান থাকলে শুধু জাতীয় পর্যায়ে নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়ার তৈরি হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
