খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৪ই ডিসেম্বর ২০২৩, ৫:৩০ এএম

১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার শুধু উন্নয়ন করেছে। আর বিএনপি শুধু হরতাল-অবরোধের নামে জ্বালাও পোড়াও করেছে। সেজন্য নতুন ভোটারদের চোখে বিএনপি জ্বালাও পোড়াও দল হিসেবে পরিচিত বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের দলীয় মনোয়ন বঞ্চিত ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভি চৌধুরী।

রোববর (৩ ডিসেম্বর) দুপুরে কুমারখালী রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের মনোয়ন বঞ্চিত হয়ে নৌকাকে জয়ী করতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভি চৌধুরী বলেন, আমি আওয়ামী লীগের মনোয়নপত্র উত্তোলন করেছিলাম। কিন্তু দল বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে মনোয়ন দিয়েছে। নৌকার প্রার্থী যেই হোক সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে তাকে নির্বাচিত করতে হবে এটাই আমাদের শপথ। তিনি আরো বলেন, তরুন ভোটারদের প্রথম ভোট নৌকা প্রতীকে হোক। পেশাজীবি আর মুক্তিযোদ্ধাদের সকল ভোট নৌকা প্রতীকে হোক। সংস্কৃৃতি কর্মীদের সকল ভোট নৌকা প্রতীকে হোক। কুষ্টিয়া -৪ আসন কে ঘিরে একটি আন্তর্জাতিক মানের কালচারাল হেরিটেজ করা সম্ভব। আগামী নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য কর্মপরিকল্পনা গ্রহণ করবেন।
মন্তব্য