কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় নবজাতকের অজ্ঞাত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর পশ্চিম পাড়া গ্রামে আব্দুল রশিদের বাড়ির সীমান্তবতী নর্দমার মধ্যে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

খোকসায় নবজাতকের অজ্ঞাত মরদেহ উদ্ধার

খোকসায় নবজাতকের অজ্ঞাত মরদেহ উদ্ধার
খোকসায় নবজাতকের অজ্ঞাত মরদেহ উদ্ধার

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বুধবার (৩০ আগস্ট) বিকেল স সাড়ে ৫টার দিকে নর্দমার মধ্যে ভাসমান একটি নবজাতকের লাশ তারা দেখতে পায়। তাৎক্ষণিক খোকসা থানা পুলিশকে খবর দিলে ফোর্সসহ অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ ঘটনাস্থলে হাজির হন এবং ওই নবজাতকের মৃতদেহটি উদ্ধার করেন।

এ বিষয়ে অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে নবজাতকটি মাতৃগর্ভের থেকে ১/২ দিনের বাচ্চা, বয়স ৮/৯ মাস হতে পারে, হয়তো নর্দমার মধ্যে সপ্তাহখানেক পরেছিল, বর্তমানে নবজাতকের শরীরের অধিকাংশ জায়গায় পোকা লেগে গিয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে।

Glive24.com Logo 252x68 px White খোকসায় নবজাতকের অজ্ঞাত মরদেহ উদ্ধার

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর