কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ৯ম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে নিশি আক্তার (১৪) নামে ৯ম শ্রেণীর ছাত্রী কে অপহরণের অভিযোগ উঠেছে। উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় গ্রামে গত ৫ ফেব্রুয়ারি সন্ধায় এ অপহরণের ঘটনা ঘটে। অপহরণের ২০ দিন পার হলেও পুলিশ নিশিকে উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় উপহৃতের মাতা শিরিনা আক্তার বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমনে একটি মামলা দায়ের করেছেন, যার নং ৩৫। পরিবার ও অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় গ্রামের আহাদ মোল্লার ছেলে হৃদয় হোসেন একই গ্রামের শাহীন মন্ডলের ৯ম শ্রেণীর ছাত্রী নিশি আক্তার কে দীর্ঘদিন যাবত বিরক্ত (কু-প্রস্তাব) দিতো। এ কথা নিশি তার পিতার কাছে জানালে পিতা শাহীন মন্ডল হৃদয়ের পিতা আহাদ মোল্লা ও চাচা আলমকে জানালে তারা বিষয়টি গুরুত্ব দেইনি বরং মেয়ে কে শাসনের কথা বলে।

পরে শাহীন মন্ডল তার মেয়েকে সাবধানে চলাচলের কথা বলে। কিন্তু গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে নিশি প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে হৃদয়সহ ৩-৪ জন বন্ধু মোটরসাইকেলে করে রাস্তা থেকে জোর পূর্বক তুলে নিয়ে যায় নিশিকে। এসময় নিশির পরিবারের লোক জন দেখে ফেলে ও তাদের পিছু নিলে তারা দ্রুত মটর সাইকেলে চলে যায়। পরে এ সংবাদ হৃদয়ের পরিবারের লোক জনের কাছে বলতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে নিশির পিতাকে কে চুপ চাপ থাকতে বলে এবং বাড়াবাড়ি করলে এলাকা ছাড়ার হুমকি দেয়। পরে নিশির মাতা শিরিনা আক্তার হৃদয় ও তার পরিবারের বিরুদ্ধে থানায একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ ঘটনার ২০ দিন পার হলেও থানা পুলিশ অপহৃত নিশিকে উদ্ধার করতে না পারায় পরিবারের লোক জন চরম ভেঙে পড়েছে। এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা বলেন, নিশি নামে একটি মেয়েকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগ পেয়েছি, এবিষয়ে থানায় মামলা হয়েছে।  দ্রুত অপহৃতকে উদ্ধারের চেষ্টা চলছে।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর