দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলা মধুগাড়ীয়া গ্রামের শিপুল হোসেনের ছেলে সিয়াম হোসেনের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে গতকাল শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টার সময় নিজ বাসভবনে সাংসদ সম্মেলন করেছে সিয়ামের পরিবারের লোকজন। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন গ্রামের শত শত সাধারণ মানুষ। এ সময় লিখিত বক্তব্যে সিয়াম হোসেনের পিতা শিপুল হোসেন বলেন, গত সোমবার ( ২৯ ডিসেম্বর) সন্ধ্যা অনুমানিক ৫ টার সময় আমার ছেলে বাড়ি থেকে বের হয়। পরে রাতে গভীর হলে সিয়াম বাড়ি না ফিরলে অনেক খোঁজ খোঁজি করি।
পরে সকালে লোকজনে মাধ্যমে খবর পাই আমার ছেলের লাশ, আলিমের বাঁশ বাগানের মাঝে পড়ে আছে। আমি গিয়ে দেখি আমার ছেলের কান দিয়ে রক্ত বের হচ্ছে এবং মারা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়। ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও এখনো কেনো মৃত্যু হলো পুলিশ রহস্য উদঘাটন করতে পারেনি। এমনকি পুলিশ কোন খোঁজ খবর ও নিচ্ছে না। আমার ধারনা আমার ছেলেকে হত্যা করা হয়েছে, সংবাদ সম্মেলনের মাধ্যমে আামার দাবি বিষয়টি সঠিকভাবে তদন্ত করে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। এ সময় এলাকাবাসী দ্রুত মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
