কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মামালাল উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিজিবি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি পৃথক দুটি   অভিযানে পরিচালনা  করে ২৯ জুন রাত  আনুমানিক ১০ টার পরে দৌলতপুর উপজেলার  জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জয়পুর মাঠপাড়া নামক স্থানে পরিচালিত অপর একটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় আটাশ  বোতল মদ, নয়শত গ্রাম  গাঁজা, উনিশ  বোতল স্কাফ সিরাপ,

এক হাজার পিস ভায়াগ্রা ট্যাবলেট, দুই হাজার আটশত পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং এক হাজার আটশত পঞ্চাশ  পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও  ৩০ জুন ভোর  আনুমানিক ৪ টার পরে ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় উনিশ  বোতল মদ, একহাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং পনেরো  প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। বিজিবি আরো জানান, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বদা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর