কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স
প্রকাশ: ১১ই আগস্ট ২০২৬, ১:২০ এএম

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ৩৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়েছে। দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত শিক্ষকদের মাঝে ফুটবল বিতরণ করেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ-এর সভাপতিত্বে ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহমেদ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী আসাদুল্লাহ বাচ্চু, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,
সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দৌলতপুর উপজেলা যুবদলের সভাপতি বেনজির আহমেদ বাচ্চু ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের মাঠমুখী করতে পারলে তারা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। আমাদের লক্ষ্য হবে একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা। শেষে দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার ও কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে একটি করে ফুটবল তুলে দেন সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য