দেশনেত্রী ফোরােেমর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দেশনেত্রী ফোরােেমর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২, ২০২৬

স্টাফ রিপোর্টার: গতকাল ২ জুন ২০২৬ বিকালে, কুস্টিয়া- দৌলতপুরের খলিশাকুন্ডি বাজারে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে “দেশনেত্রী ফোরাম“র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, খলিশাকুন্ডি ইউনিয়ন পরিষদের জন্য সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা, ইকবাল হোসেন এর সভাপতিত্বে সভা শুরু হলে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন, ফোরামের নেতৃবৃন্দ। উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তাগন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনাদর্শ ও বিএনপি“র বিভিন্ন জনকল্যান মুখি বিষয়ের উপর দীর্ঘ আলোচনা করেন।

উল্লেখিত অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন, খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, জালাল উদ্দিন- (সাবেক সহ: অধ্যাপক, খলিশাকুন্ডি ডিগ্রী কলেজ), আসাদুল হক (খলিশাকুন্ডি ইউনিয়ন পরিষদের জন্য সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী- সহ: অধ্যাপক, খলিশাকুন্ডি ডিগ্রী কলেজ), কহর মালিথা, হেলাল উদ্দিন, আমিরুল ইসলাম (সাবেক ওসি), আব্দুল বারী বিশ্বাস (দৌলতপুর থানা বিএনপি“র যুগ্ম সম্পাদক) ও আরো অনেকে। আলোচনা পর্ব শেষ হলে, খলিশাকুন্ডি স্কুল মার্কেট জামে মসজিদের ঈমাম রফিকুল ইসলাম, মিলাদ অন্তে উপস্থিত সকলের অংশ গ্রহনের মাধ্যমে দোয়া করেন। আজগর আলীর সঞ্চালনায়, সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে, উক্ত অনুষ্ঠান  সমাপ্ত হয়।